Simon’s Wonder-এ অ্যাকাউন্ট খোলার নিয়ম: মোবাইল নম্বর দিয়ে ১ মিনিটে, সাথে ৳৫০ বোনাস

এখন Simon’s Wonder-এ অ্যাকাউন্ট খুলতে ইমেইল লাগে না, কোনো OTP কোডও লাগে না। শুধু আপনার মোবাইল নম্বর আর নিজের বানানো একটা পাসওয়ার্ড, ব্যস। এক মিনিটের মধ্যেই অ্যাকাউন্ট তৈরি, আর সাথে পাচ্ছেন ৳৫০ বোনাস। নিচের ভিডিওতে পুরোটা দেখানো হয়েছে, আর তার নিচে ধাপগুলো লিখে দিলাম।
অ্যাকাউন্ট খোলার ৪টি ধাপ
- ওয়েবসাইট খুলুন: ফোনের ব্রাউজারে simonswonder.com খুলুন। উপরে ডান দিকের মানুষের ছবির আইকনে চাপ দিন।
- “নতুন অ্যাকাউন্ট” চাপুন: লগইন আর নতুন অ্যাকাউন্ট, দুটো অপশন দেখবেন। প্রথমবার হলে “নতুন অ্যাকাউন্ট” বেছে নিন।
- তথ্য দিন: আপনার নাম আর মোবাইল নম্বর লিখুন। তারপর নিজের পছন্দমতো একটা পাসওয়ার্ড বানান, কমপক্ষে ৬ অক্ষরের। ১২৩৪৫৬ বা নিজের ফোন নম্বরের মতো সহজ পাসওয়ার্ড নেওয়া হয় না।
- “অ্যাকাউন্ট খুলুন” চাপুন: ব্যস, অ্যাকাউন্ট তৈরি। পরের বার শুধু মোবাইল নম্বর আর পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন।
অর্ডার করার পরেও অ্যাকাউন্ট খোলা যায়
অ্যাকাউন্ট ছাড়াই অর্ডার করে ফেলেছেন? সমস্যা নেই। অর্ডার করার পর যে পেজটা আসে, সেখানেই “অ্যাকাউন্ট খুলুন, ৳৫০ বোনাস নিন” বক্স পাবেন। আপনার নম্বর আগে থেকেই নেওয়া থাকে, শুধু একটা পাসওয়ার্ড দিলেই অ্যাকাউন্ট তৈরি, আর এই অর্ডারটাও আপনার অ্যাকাউন্টে চলে আসবে।
অ্যাকাউন্ট খুললে কী কী সুবিধা পাবেন
- ৳৫০ বোনাস: অ্যাকাউন্ট খুললেই “আমার ব্যালেন্স”-এ ৳৫০ জমা হয়। ৳৫০০ বা বেশি অর্ডারে চেকআউটে নিজে থেকেই কেটে যায়, কোনো কোড লিখতে হয় না।
- অর্ডার ট্র্যাক: “আমার অর্ডার” থেকে দেখুন আপনার পার্সেল এখন কোথায়, কুরিয়ারের খবরসহ প্রতিটা ধাপ।
- কনফার্মের আগে অর্ডার এডিট: অর্ডারের পর কিছু বদলাতে চাইলে, আমাদের টিম কনফার্ম করার আগ পর্যন্ত নিজেই প্রোডাক্ট যোগ বা বাদ দিতে, পরিমাণ আর ঠিকানা বদলাতে পারবেন।
- এক ক্লিকে আবার অর্ডার: আগের অর্ডারের প্রোডাক্টগুলো আবার নিতে চাইলে “আবার অর্ডার করুন” চাপলেই হলো।
- ঠিকানা মনে রাখে: পরের অর্ডারে নাম, নম্বর আর ঠিকানা আবার লিখতে হবে না।
- সব অর্ডার এক জায়গায়: আগের সব অর্ডার আর সেগুলোর অবস্থা এক পেজেই দেখতে পাবেন।
- পছন্দের তালিকা: পরে কিনবেন এমন প্রোডাক্ট সেভ করে রাখুন।
৳৫০ বোনাসের নিয়ম
- ৳৫০০ বা তার বেশি টাকার অর্ডারে বোনাস কাটবে।
- অ্যাকাউন্ট খোলার ৩০ দিনের মধ্যে ব্যবহার করতে হবে।
- অর্ডারের ফোন নম্বর আর অ্যাকাউন্টের ফোন নম্বর একই হতে হবে।
- প্রতিটা অ্যাকাউন্টে একবার পাবেন। অর্ডার বাতিল হলে বোনাস আবার ফেরত আসে।
পাসওয়ার্ড ভুলে গেলে কী করবেন?
লগইন পেজে “পাসওয়ার্ড ভুলে গেছেন?” চাপুন, অথবা সরাসরি আমাদের WhatsApp-এ মেসেজ দিন। আমরা আপনার নম্বরে নতুন পাসওয়ার্ড বানানোর লিংক পাঠিয়ে দেব।
কিছু প্রশ্নের উত্তর
অ্যাকাউন্ট খুলতে কি টাকা লাগে?
না, একদম ফ্রি। উল্টো খুললেই ৳৫০ বোনাস পাচ্ছেন।
অ্যাকাউন্ট ছাড়া কি অর্ডার করা যাবে?
হ্যাঁ, আগের মতোই অ্যাকাউন্ট ছাড়াও অর্ডার করতে পারবেন। তবে অ্যাকাউন্ট থাকলে বোনাস, অর্ডার ট্র্যাক আর অর্ডার এডিটের সুবিধা পাবেন।
অ্যাকাউন্ট ছাড়া অর্ডার ট্র্যাক করা যায়?
হ্যাঁ, অর্ডার ট্র্যাক পেজে অর্ডার নম্বর আর মোবাইল নম্বর দিয়ে দেখতে পারবেন।
আমার নম্বর কি অন্য কাজে ব্যবহার হবে?
না, আপনার নম্বর শুধু অর্ডারের কাজেই ব্যবহার হয়।
এখনই অ্যাকাউন্ট খুলুন, ৳৫০ বোনাস নিন →
আপনার ত্বকের জন্য সঠিক প্রোডাক্ট খুঁজছেন?
১০০% অরিজিনাল স্কিনকেয়ার আর মেকআপ, সারা দেশে ক্যাশ অন ডেলিভারি।