কোরিয়ান স্কিনকেয়ার রুটিন: ১০ ধাপ না, সহজ ৪ ধাপে শুরু করুন

“কোরিয়ান স্কিনকেয়ার মানে ১০ ধাপ”, এই কথা শুনে অনেকেই শুরু করার আগেই হাল ছেড়ে দেন। আসলে কোরিয়ান স্কিনকেয়ারের মূল কথা ধাপের সংখ্যা না, বরং তিনটা জিনিস: কোমলভাবে পরিষ্কার করা, ত্বক সবসময় আর্দ্র রাখা, আর প্রতিদিন রোদ থেকে বাঁচানো। এই লেখায় কোরিয়ান স্কিনকেয়ার রুটিনকে সহজ ৪ ধাপে নামিয়ে আনছি, সাথে ত্বকের ধরন অনুযায়ী প্রোডাক্ট।
সহজ ৪ ধাপ
- কোমল ফেসওয়াশ (রাতে মেকআপ বা ঘন সানস্ক্রিন থাকলে আগে ক্লেনজিং অয়েল)
- হাইড্রেটিং টোনার বা এসেন্স
- ময়েশ্চারাইজার
- সানস্ক্রিন (শুধু সকালে)
নির্দিষ্ট সমস্যা (ব্রণ, দাগ, বলিরেখা) থাকলে ২ আর ৩ নম্বর ধাপের মাঝে একটা সিরাম যোগ করুন, এটুকুই। ধাপগুলোর ক্রম নিয়ে বিস্তারিত: স্কিনকেয়ার রুটিনের সঠিক ক্রম।
ধাপ ১: কোমল ফেসওয়াশ
কোরিয়ান ফেসওয়াশের বৈশিষ্ট্য লো pH: পরিষ্কার করে কিন্তু ত্বক টানটান করে না। তৈলাক্ত ও মিশ্র ত্বকে COSRX Low pH Good Morning Gel Cleanser বা Anua Heartleaf Quercetinol Pore Deep Cleansing Foam। সেনসিটিভ ত্বকে I’m From Mugwort Gel Cleanser (চেষ্টা করতে ৩০ml)। রাতে প্রথম ধাপে Anua Heartleaf Pore Control Cleansing Oil। কখন দরকার: ডাবল ক্লেনজিং কী।
ধাপ ২: হাইড্রেটিং টোনার বা এসেন্স
কোরিয়ান রুটিনে টোনার মানে অ্যালকোহলের কড়া টোনার না, বরং পানির মতো আর্দ্রতার স্তর। নিস্তেজ ত্বকে উজ্জ্বলতা আর আর্দ্রতার জন্য জনপ্রিয় I’m From Rice Toner (বড় ১৫০ml)। শুষ্ক, ক্লান্ত ত্বকে COSRX Advanced Snail 96 Mucin Power Essence। অস্থির, লালচে ত্বকে I’m From Mugwort Essence বা SKIN1004 Centella Ampoule। হাতে নিয়ে মুখে আলতো চাপ দিয়ে লাগান, তুলো দিয়ে ঘষার দরকার নেই।
ধাপ ৩: ময়েশ্চারাইজার
- তৈলাক্ত আর ব্রণপ্রবণ: হালকা জেল, যেমন Purito Oat-in Calming Gel Cream বা iUNIK Centella Calming Gel Cream।
- শুষ্ক: Purito Mighty Bamboo Panthenol Cream বা SKIN1004 Hyalu-Cica Moisture Cream।
- সেনসিটিভ আর লালচে: Dr. Althea 345 Relief Cream।
ধাপ ৪: সানস্ক্রিন
কোরিয়ান সানস্ক্রিন জনপ্রিয় কারণ হালকা, সাদা দাগ রাখে না, আর রোজ লাগাতে ভালো লাগে। যেমন Beauty of Joseon Relief Sun Aqua-Fresh, SKIN1004 Hyalu-Cica Water-Fit Sun Serum, MISSHA Aqua Sunscreen, বা সেনসিটিভ ত্বকে iUNIK Centella Calming Daily Sunscreen। প্রথমবার চেষ্টা করতে ছোট Beauty of Joseon Relief Sun 10ml। কতটুকু লাগাবেন: সানস্ক্রিন ব্যবহারের নিয়ম।
সমস্যা থাকলে: একটা সিরাম যোগ করুন
- ব্রণ: অ্যাজেলাইক অ্যাসিড, যেমন Anua Azelaic Acid 10+ Hyaluron Serum। ব্রণ দূর করার উপায়।
- দাগ আর নিস্তেজ ভাব: Purito Pure Vitamin C Serum বা Medicube TXA Niacinamide 15% Serum।
- সূক্ষ্ম রেখা: রাতে রেটিনাল, যেমন celimax The Vita A Retinal Shot। রেটিনল ব্যবহারের নিয়ম।
সপ্তাহে ১–২ বার: বাড়তি যত্ন
শিট মাস্ক কোরিয়ান রুটিনের মজার অংশ, কিন্তু রোজ দরকার নেই। সপ্তাহে ১–২ বার, যেমন PAX MOLY Snail Sheet Mask বা PAX MOLY Cica Sheet Mask। আর মরা কোষের জন্য সপ্তাহে ১–২ রাত হালকা এক্সফোলিয়েশন। AHA, BHA আর PHA।
শুরু করার নিয়ম
- একবারে পুরো সেট না কিনে আগে ফেসওয়াশ, ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন। ২ সপ্তাহ পর টোনার, তারপর দরকার হলে সিরাম।
- সম্ভব হলে ছোট বা ট্রায়াল সাইজ দিয়ে শুরু করুন।
- প্রতিটা নতুন প্রোডাক্ট আগে কানের পেছনে প্যাচ টেস্ট করুন।
- কোরিয়ান প্রোডাক্টে নকল বেশি, তাই চেনার উপায় জেনে রাখুন: আসল না নকল? চেনার ১০টি উপায়।
আপনার ত্বকের ধরন কী, আগে জেনে নিন: ত্বকের ধরন চেনার উপায়। জনপ্রিয় কোরিয়ান ব্র্যান্ড: COSRX, SKIN1004, Anua, Beauty of Joseon। আপনার জন্য ৪ ধাপের রুটিন বানিয়ে দিতে আমাদের WhatsApp বা মেসেঞ্জারে ত্বকের ধরন আর বাজেট জানান।
এই লেখা সাধারণ তথ্যের জন্য। ত্বকের গুরুতর বা দীর্ঘদিনের সমস্যায় চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার ত্বকের জন্য সঠিক প্রোডাক্ট খুঁজছেন?
১০০% অরিজিনাল স্কিনকেয়ার আর মেকআপ, সারা দেশে ক্যাশ অন ডেলিভারি।